মালদা

বোর্ডমানি সহ সাত জন জুয়াড়িকে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ

সোমবার গভীর রাতে কালিয়াচক থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ছায়াবানি এলাকায় হানা দেয়। সেখানে হানা দিয়ে পুলিশ একটি আম বাগান থেকে সাত জন জুয়াড়িকে গ্রেফতার করে। জানা গেছে, ধৃতদের বাড়ি বৈষ্ণবনগর এবং কালিয়াচক থানার বিভিন্ন এলাকায়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে চার হাজার টাকার বোর্ডমানি। মঙ্গলবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ।